Sunday, February 15, 2026
বাড়িরাজ্যদেশে সমস্ত রাজনৈতিক দলের চেহারা এক রকম : স্যন্দন সম্পাদক 

দেশে সমস্ত রাজনৈতিক দলের চেহারা এক রকম : স্যন্দন সম্পাদক 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : রবিবার শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন ও মিডিয়া ওয়ার্কশপে দ্বিতীয় দিন ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভায় উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন স্যন্দন টিভি এবং স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বক্তব্য রেখে বলেন,

ন্যায়ের জন্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। তিনি সবসময়ই ব্যক্তিগত ভাবে প্রতিবাদ করেন। কোন প্লাট ফর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন না। কারণ, কোন প্লাটফর্ম জনগণের বিরুদ্ধে হয় না। যখন বিধায়ক হয়েছেন তখন গোটা বিধানসভা কেন্দ্রের জন্যই হয়েছেন। কারো ব্যক্তিগত কিংবা দলের স্বার্থে নয়। সেই উদ্দেশ্য নিয়ে সব সময় কাজ করার চেষ্টা করেন। তিনি বলেন সাংবাদিকদের শ্রদ্ধা করা এবং সম্মান করা প্রকৃত রাজনীতিবিদদের দায়িত্ব এবং কর্তব্য। স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে -র অনেক প্রশংসা করে তিনি বলেন, অনেক পরিশ্রম করে সংবাদ জগতকে টিকিয়ে রেখেছেন সুবল দার মত বরিষ্ঠ সাংবাদিকরা। যার ফলে আজ সাংবাদিকদের সম্মান আরো বেড়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, ব্যতিক্রমীভাবে তাকে অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পালকে কেউ কেউ সাংবাদিকদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একজন প্রতিবাদী হওয়ায় এভাবে সংবাদিকদের থেকে দূরে সরানো ঠিক নয়।

এমনটাই অভিমত ব্যক্ত করলেন বিধায়ক রামপ্রসাদ পাল। স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে স্বাধীন ভারতের সংবিধানে সাংবাদিকদের স্বাধীনতা সম্পর্কে লিপিবদ্ধ না থাকলেও ব্রিটিশদের সংবিধানে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে। বিগত দিনে বহুবার সাংসদদের কাছে দাবী জানানো হয়েছিল এই সমস্যার সমাধান করার জন্য পার্লামেন্টে যেন বিষয়টির উত্থাপন করা হয়। কিন্তু, কেউ উদযাপন করেনি। তিনি আরো বলেন মিডিয়াকে হুমকি ধমকি দিয়ে আটকে রাখা যাবে না। এই দেশে সমস্ত রাজনৈতিক দলের চেহারা এক রকম। তিনি আরো দুঃখ প্রকাশ করে বলেন, সংবাদপত্রকে এবং সাংবাদিকদের হেনস্থা করতে বিভিন্ন সময় মামলা হুমকি ধমকি দেয়। এই পেশায় ৫৭ বছরে শতাধিক মামলা তাঁর বিরুদ্ধে হয়েছে। কিন্তু কোন মামলার সাজা পেতে হয়নি। কারণ সমস্ত মামলা মিথ্যা ছিল। এ ধরনের দল দ্বারা কোন সরকার চললে সুশাসন হতে পারে না বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য