Friday, February 13, 2026
বাড়িরাজ্যবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন মন্ত্রী

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : শুক্রবার আগরতলার ইন্দ্রনগর স্থিত আইটি ভবনে শিল্পমন্ত্রী সান্তনা চাকমার উপস্থিতিতে ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতা ২০২৫-২৬ -এর বিজয়ীদের সার্টিফিকেট এবং নগদ পুরস্কার বিতরণ করা হয়।

যেখানে ত্রিপুরা আসাম প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। ২৮ জন প্রতিযোগিতার সাথে ১৬ টি ট্রেডে অংশগ্রহণ করেছে। দুটি স্বর্ণ পদক, দুটি রূপ পদক, একটি ব্রোঞ্জ পদক এবং একটি শ্রেষ্ঠত্ব পদক অর্জন করেছে। মন্ত্রী সান্তনা চাকমা জানান, এটা অত্যন্ত গর্বের বিষয়। কারণ ত্রিপুরা অনেকগুলি পুরস্কার পেয়েছে। এর মধ্যে দুটি স্বর্ণপদক এবং একটি শ্রেষ্ঠত্ব পদক রয়েছে। মন্ত্রী বলেন আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরার গড়ার সংকল্প নিয়ে সরকার এ ধরনের অনুষ্ঠানে আয়োজন করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য