Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসরকার থেকে বের হয়ে যাওয়ার হুঁশিয়ারি প্রদ্যোতের

সরকার থেকে বের হয়ে যাওয়ার হুঁশিয়ারি প্রদ্যোতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি :কিছু বিজেপি নেতৃত্ব মুখে লাগাম না টানলে সরকারে থাকবে কিনা তা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু প্রদেশ বিজেপি -র কিছু নেতৃত্ব এমন কিছু শব্দ চয়ন করছে যেগুলি বিরোধীদলের জন্য বলা যায় না।

অথচ শরিকের বিরুদ্ধে এ ধরনের কথা বলছেন তারা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তাঁর মার বিরুদ্ধে পর্যন্ত অসহনীয় কথা বলছেন সেইসব নেতৃত্ব। এগুলি বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে। তাদের উপস্থিতিতে একর হয়েছে। আগামী দিন একর কার্যকর হলে এডিসির জন্য সরাসরি অর্থ বরাদ্দ করা হবে দিল্লি থেকে। তাহলে অনেকে দোকান বন্ধ হয়ে যাবে।

 অর্থাৎ যারা অসাংবিধানিক কথা বলছে মথার বিরুদ্ধে তাদের দোকান বন্ধ হয়ে যাবে। তাই শব্দ চয়ন করার আগে যেন চিন্তা করেন। তারপরও যদি এ ধরনের কথা বলে আক্রমণ করার চেষ্টা হয় তাহলে সম্মানের সাথে সরকার থেকে বের হয়ে যাবে বলে এক প্রকার ভাবে হুঁশিয়ারি দিলেন নির্বাচনের আগে প্রদ্যোত। তিনি আরো বলেন দিল্লি থেকে সবুজ সংকেত না পেলে এডিসি-তে বিজেপি-র সঙ্গে জোট হবে না তিপরা মথা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য