স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি : আবারো যান দূর্ঘটনায় আহত পাঁচ জন। ঘটনা করবুক মহকুমার অন্তর্গত বৈরাগী দোকান সড়কে। ঘটনার সংবাদে প্রকাশ করবুক থেকে যতনবাড়ি আসার পথে TR 03 C 2264 নাম্বারের একটি অটো বৈরাগী দোকান এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থেকে ছিটকে পড়ে খাদে।
অটোতে থাকা স্কুল পড়ুয়া থেকে শুরু করে যাত্রীদের গুরুতর ভাবে আহত হয়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নতুনবাজার গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা শুরু করেন।

