স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি : সোমবার চোখের সামনে পুলিশ ধ্বংস করল গাঁজা বাগান। কিন্তু, এদিন বিশ্রামগঞ্জ থানার ওসির পায়ে ধরে ও গাঁজা বাগান রক্ষা করতে পারেনি গাঁজা চাষী। জানা যায় এদিন পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে। অভিযানের আঁচ পেয়ে গাঁজা চাষী মহিলারা বাগানে পৌঁছায়।
কান্নায় ভেঙে পড়ে পুলিশের সামনে। একটা সময়ে পুলিশের পায়ে ধরে গাঁজা বাগান বাঁচাতে চায়। অথচ পুলিশ তার আইন অনুযায়ী কাজ করতে বাধ্য হয়। চাষী বলেছেন তার সন্তানের পড়াশোনার একমাত্র সম্বল এই গাঁজা বাগান। এই গাঁজা বাগান কেটে ধ্বংস করার সন্তানকে কিভাবে পড়াশোনা করাবে তা নিয়ে ভেঙে পড়েন এদিন।

