স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি : গোপন খবরের ভিত্তিতে সিধাই থানার পুলিশ কলাগাছিয়া বাজার সংলগ্ন রাবার বাগানের মধ্যে থেকে গাঁজা আটক করে। একই সঙ্গে ছয় জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ।
পুলিশ জানায়, রবিবার মাঝ রাতে গাঁজাগুলি আটক করা হয়েছে। সিআরপিএফ, বিএসএফ সহ ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৭৮ কেজি গাঁজা আটক করা হয়। ধৃতরা হল বিকাশ নমঃ, গৌতম সরকার, শম্ভু দত্ত, বিশ্বজিৎ সরকার, বিশ্বজিৎ দে এবং শুক্র মুন্ডা। বর্তমানে তারা পুলিশ কাস্টডিতে আছে বলে জানান এই মামলার তদন্তকারী অফিসার।

