Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যনয়া বাজেট দিশাহীন বলল কংগ্রেস

নয়া বাজেট দিশাহীন বলল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি :  রবিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট দেশবাসীর জন্য দিশাহীন বাজেট। বিশেষ করে যুব সম্প্রদায়, আদিবাসী দলিত ও পশ্চাৎপদ অংশের মানুষ, কৃষক, শ্রমিক সহ সমগ্র অংশ মানুষের জন্য হতাশা জনক বাজেট হিসেবে পেশ করেছে কেন্দ্র সরকার। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, কিছুদিন আগে দেশের অর্থনৈতিক সমীক্ষায় যে বিষয়টি উঠে এসেছে তার মধ্যে লক্ষ্য করা গেছে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা সঠিকভাবেই গড়ে তুলতে প্রস্তাব রাখা হয়েছিল।

 কিন্তু পরিতাপের বিষয় হলো বাজেটে সেটা দেখা গেল না। ফলে এই বাজেটে কর্মসংস্থানের সুযোগ আরো বেশি সংকুচিত হবে। শ্রমিকদের ছাটাই বাড়বে। কৃষি ক্ষেত্রে যে সমস্ত সুযোগ-সুবিধা বিগত দিন ছিল সেগুলোই পর্যন্ত বাস্তবায়ন করা কষ্টকর হবে। তিনি সাংবাদিক সম্মেলনে আরো বলেন, সরকার সাধারণ মানুষের জন্য হতাশা মূলক বাজেট পেশ করে উল্টো পুঁজিপতিদের জন্য শাস্তি পরিহার করে দিয়েছে। এখন শুধু জরিমানা করা হবে। কিন্তু এই পুঁজিপতিরা কর ফাঁকি দিলে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রভাব পড়বে। এদিকে প্রদেশ কংগ্রেসের মুখাপাত্র প্রবীর চক্রবর্তী জানান দিশাহীন বাজেটের বিরুদ্ধে জনমত গড়ে তোলবে কংগ্রেস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য