Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যকংগ্রেস দল ত্যাগ করায় বাড়িতে হামলার অভিযোগ

কংগ্রেস দল ত্যাগ করায় বাড়িতে হামলার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি :   নেতার তাণ্ডব ঘনিয়ামারা এলাকায়। ছোঁড়া হয় ৫ রাউন্ড গুলি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগ কংগ্রেস নেতা টিটু আহমেদের দিকে।ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে বিশালগড় ঘনিয়ামারা এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতা টিটু আহমেদের সঙ্গে একই এলাকার মামুন মিয়ার ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েন। মামুন মিয়া কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে আসার পর থেকে এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতা টিটু আহমেদ মামুন মিয়ার উপর অত্যাচার শুরু করে এবং মামুন মিয়ার পরিবারের উপর ও হামলা করা হয় এই ঘটনা গড়ায় থানা পর্যন্ত কিন্তু তাতেও কোন কাজ হয়নি।

 প্রভাবশালী ঘনিয়ামারা টিটু আহম্মেদ ভয়ে পুলিশ অফিসাররা মুখ খুলতে নারাজ। এই ঘনিয়ামারা যদি কেউ বসবাস করে তাহলে কংগ্রেস দলের হয়ে কাজ করতে হবে, অন্য দলের হয়ে কাজ করলে তাদেরকে এই এলাকা থেকে উঠিয়ে দেওয়া হবে বলে অভিযোগ। শুক্রবার রাতে ঘনিয়ামারা এলাকার মামুন মিয়ার বাড়িতে রাতের আধারে কুখ্যাত কংগ্রেস নেতা টিটু আহমেদ, পুরাথল এলাকার কাঁকন, জয়নাল আবদিন, জাকির হোসেন বেশ কয়েকজন মিলে মামুন মিয়ার বাড়িতে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়া হয়। গুলি শব্দ শুনে মামুন মিয়ার পরিবারের সদস্যরা চিৎকার শুরু করে খবর দেয়া হয় মধুপুর থানায় পুলিশ ঘটনার স্থলে ছুটে এলে পুলিশের আঁচ পেয়ে গা ঢাকা দিতে সক্ষম হয় টিটু সহ তার সাঙ্গোপাঙ্গরা। কাল রাতে ঘটনা হলেও আজ শনিবার এখন পর্যন্ত ওই এলাকায় থমথম পরিস্থিতি কায়েম করছে। ভয়ে দিন কাটাচ্ছে মামুন মিয়ার পরিবারের সদস্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য