Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যডিজির দারস্থ আমরা বাঙালি

ডিজির দারস্থ আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি :  আগরতলা-মলয়নগর নেপালী টিলার বাসিন্দা প্রণব দাস তার ব্যক্তিগত কাজে গত ১ জানুয়ারী নাগাল্যান্ডে যায়। পারিবারিক সূত্রে খবর-৬ জানুয়ারী নাগাল্যান্ড থেকে বাড়ি ফিরে আসার কথা থাকলেও ৪ জানুয়ারী থেকেই বাড়ীর লোকের সঙ্গে মোবাইল যোগাযোগ ছিন্ন হওয়ার পর এখন পর্যন্ত তার কোন খোঁজ নেই। এ অবস্থায় প্রথমে স্থানীয় শ্রীনগর থানায় গিয়ে পরিবারের লোকেরা নিখোঁজ প্রণব দাসের বিষয়ে অবগত করে সাহায্য চাইলে থানা কর্তৃপক্ষ মিসিং ডাইরী না করে নাগাল্যান্ডে গিয়ে খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেন।

পরে অবশ্য থানা কর্তৃপক্ষ মিসিং ভাইরী নিতে বাধ্য হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে নাগাল্যান্ডে নিখোঁজ প্রণব দাসকে উদ্ধারের জন্য স্থানীয় সূর্যমনি নগরের এমএলএ তথা বিধানসভার উপাধ্যক্ষের সাহায্য চেয়ে বিফল হয়ে মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার প্রার্থনা করেন। অথচ এখন পর্যন্ত দেখা করার সুযোগ না পেয়ে হতাশায় ভেঙে পড়েন। তাই আমরা বাঙালি দলের পক্ষ থেকে পুলিশের সদর কার্যালয়ে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের পর এই কথা জানান দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য