স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : কোন ধরনের আকাল না হলেও বাজারে পেঁয়াজের মূল্য আচমকায় বৃদ্ধি পেয়েছে। এমনটাই লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। বিশেষ করে আগরতলা শহরের পশ্চিম নোয়াবাদী সহ অলিগলিতে পেঁয়াজের মূল্য বর্তমানে ৪৫ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় যেসব দোকানপাট রয়েছে সেই সমস্ত দোকানপাটের মধ্যে পিয়াজের মূল্য আকাশ ছোঁয়া। এর পেছনে মূলত কি কারণ সেটা কেউই বলতে পারছে না।
এমনকি ব্যবসায়ীরা পর্যন্ত বলতে পারছেন না। অথচ অগ্নি মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আবার কেউ কেউ বলছে বাজারে পেঁয়াজের মূল্য ৩০ টাকা হলেও অলিগলিতে পেঁয়াজের মূল্য ৪৫ টাকা থেকে ৫০ টাকা দরে চলছে। অথচ কুম্ভ নিদ্রায় আছে প্রশাসন। নাভিশ্বাস হচ্ছে সাধারণ নাগরিকের। তবে এই খবরের পর এখন প্রশাসনের কুম্ভ নিদ্রা ভাঙবে কিনা সেটাই এখন দেখার বিষয়। না হলে যেভাবে দ্রব্যমূল্য মূল্য মাফিক বৃদ্ধি করে চলেছে সেটা মানুষের ধৈর্য ভেঙে যাচ্ছে।

