স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : শুক্রবার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে আঞ্চলিক স্তরের সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। আসন্ন ইন্ডিয়া আই-আল ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর প্রাক-শীর্ষ সম্মেলন কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। ১৯ ও ২০ ফেব্রুয়ারী নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলনটি। এইদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা।
কর্মশালায় প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। যার মধ্যে এনআইটি আগরতলা, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরা, ভারতীয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এবং জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রয়েছে। এইদিনের কর্মশালায় আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব বলেন নতুন প্রযুক্তি আসলে ভয় পেলে হবে না। দেশের যুব সমাজ দেশের পুজি। আগামিদিনে এই পুজির রোজগার দেশের জনগণ খাবে। কিন্তু এআই-র কারনে এই পুজি যেন দুর্যোগে পরিণত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যে কোন ধরনের নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন সুযোগ নিয়ে আসে।

