স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি :শুক্রবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এদিন সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
তাছাড়া শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী সান্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা। রাজ্যপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন সব সময় যেন সত্য কথা বলে সকলে। অহিংসার পথ অবলম্বন করে এগিয়ে যায় এবং স্বদেশী বস্তুর উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ স্বদেশী বস্তু ক্রয় করা হয়। আজকের দিনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীর এই আহবান গুলি অত্যন্ত প্রাসঙ্গিক। দেশকে শক্তিশালী করতে মহাত্মা গান্ধীর এই বাণীগুলি অনুসরণ করে এগিয়ে যেতে হবে বলে জানান রাজ্যপাল।

