স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি :প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং এস-সি ওয়েলফেয়ার দপ্তরের কাজকর্ম গুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সে বিষয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পর্যালোচনামূলক বৈঠক করেন। খোয়াই জেলা প্রশাসনের কনফারেন্স হলে হয় এই বৈঠক। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক, খোয়াই জেলার জেলা শাসক রজত পান্থ, খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, দুটি পুর পরিষদের চেয়ারপার্সন সহ দুটি মহকুমার প্রত্যেকটি সরকারি দপ্তরের আধিকারিক।
এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজ্য বাজেটে খোয়াই জেলার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তা কতটা বাস্তবায়িত করা হয়েছে সেগুলো খতিয়ে দেখার জন্যই এই বৈঠক। তাছাড়া চলতি বছরের প্রথম পর্যালোচনামূলক বৈঠকে যে সমস্ত কাজের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়।

