Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসরকারি জমি জবরদখল নিয়ে লঙ্কাকান্ড জয়পুর এলাকায়, আক্রান্তের অভিযোগ বহু মহিলার

সরকারি জমি জবরদখল নিয়ে লঙ্কাকান্ড জয়পুর এলাকায়, আক্রান্তের অভিযোগ বহু মহিলার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জানুয়ারি :প্রশাসনের তালবাহানায় ঝামেলা বাড়ছে জয়পুর এলাকায় উচ্ছেদ হওয়া পরিবারের সাথে স্থানীয় মানুষের। সোমবার জমি দখল নিয়ে লঙ্কাকান্ড সৃষ্টি হয়। হাওড়া নদীর বাঁধ নির্মাণের জন্য ৩৬ নং ওয়ার্ডের নদীর তীরবর্তী উনিশ পরিবারকে বিগত ২৯ আগস্ট উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদ হওয়া পরিবার গুলির অভিযোগ, প্রথম অবস্থায় তারা বিগত বছর ৮ আগস্ট উচ্ছেদের নোটিশ পায় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। তারপর তারা জেলা শাসকের সঙ্গে দেখা করার পর তাদের সরকারি কাজে সহযোগিতা করার জন্য বলা হয়।

 তখন উনিশ পরিবার সরকারি কাজের সহযোগিতার জন্য সদিচ্ছায় ২৯ আগস্ট উচ্ছেদ হয় সরকারি জমি থেকে। তারপর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জেলা প্রশাসনের আধিকারিক ও মহাকুমার স্তরের আধিকারিকরা তাদের আস্বস্ত করেন আপাতত তারা ৩৬ নং ওয়ার্ডের কোন একটি সুরক্ষিত জায়গায় তাবু দিয়ে মাথা গোজার জন্য। সে অনুযায়ী তারা গত পাঁচ মাস ধরে থাকছেন। কিন্তু এরই মধ্যে উনিশ পরিবারের মধ্যে নয়টি পরিবারকে পুনর্বাসনের বন্দোবস্ত করে দেওয়া হয় এলাকার সেমুদ মিয়ার জবরদখল করে থাকা ১ কানি ১৭ ঘণ্টা সরকারি জমিতে। কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পরেও মেয়র সেই জমিতে তাদের থাকার বন্দোবস্ত করে না দেওয়ায় তারা সোমবার সেমুদ মিয়ার জবর দখল করে থাকা জমিতে ঘর নির্মাণ করতে যায়। তখন সেমুদ মিয়ার পরিবার উত্তেজিত হয়ে ওঠে এবং গুন্ডা এনে অতর্কিত আক্রমণ চালায় এলাকার মহিলাদের উপর বলে অভিযোগ।

তখন পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা শাসক অফিসের কর্মীরা এবং পুলিশ। প্রশাসনিক কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বর্তমানে এলাকায় টানটান পরিস্থিতি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। জবর দখল করার জমি নিয়ে চলছে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি। ১৯ পরিবার জানায় শুধু নয় পরিবারকে পুনর্বাসন করলে চলবে না। পরিবারকে সেখানে থাকার বন্দোবস্ত করে দিতে হবে। নাহলে তারা প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য