Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যচোখে জল ফেলে বেকাররা তালা ঝুললো স্বাস্থ্য দপ্তরে

চোখে জল ফেলে বেকাররা তালা ঝুললো স্বাস্থ্য দপ্তরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জানুয়ারি :স্বাস্থ্য দপ্তরের অফিস চত্বরে অভিনব কায়দায় আন্দোলনে সামিল এম.পি.ডাব্লিও পদে চাকুরি প্রত্যাশীরা। ২০২৪ সালের পর রাজ্যে এম.পি.ডাব্লিও পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। যার কারনে এ.এন.এম পড়ুয়া বহু যুবক যুবতীর চাকুরির বয়স পেরিয়ে যাচ্ছে। বহু বাড় এম.পি.ডাব্লিও পদে নিয়োগের দাবি জানাতে তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তাই বৃহস্পতিবার এম.পি.ডাব্লিও পদে চাকুরী প্রত্যাশীরা নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তর ঘেরাও করে।

পাশাপাশি এইদিন তারা মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্ল্যাক্সের সামনে হাঁটু গেড়ে বসে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানায় অবিলম্বে যেন এম.পি.ডাব্লিও পদে নিয়োগ করা হয়। চাকুরী প্রত্যাশীরা জানায় সর্বশেষ ২০২৪ সালে এম.পি.ডাব্লিও পদে নিয়োগ করা হয়। তাও ৯৮ জনকে নিয়োগ করা হয়। কিন্তু এম.পি.ডাব্লিও-র ১২০০ পদ শূন্য রয়েছে। তারপরও নিয়োগ করা হচ্ছে না। পরবর্তী সময় দপ্তরের কড়া নেড়ে তাদের ধৈর্য্যের সীমা ভেঙে গেলে তারা তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, বর্তমান সরকার দাবি করে চাকরির জন্য আন্দোলন করতে হয় না ডাবল ইঞ্জিন সরকারের জামানায়। কিন্তু বৃহস্পতিবার চোখের জল ফেলে চাকরি করলেন বেকাররা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য