Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যফটিকরায়ের ঘটনা নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন নি মুখ্যমন্ত্রী : প্রদেশ কংগ্রেস...

ফটিকরায়ের ঘটনা নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন নি মুখ্যমন্ত্রী : প্রদেশ কংগ্রেস সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জানুয়ারি :  ফটিকরায় শিমুলতলীতে ভৈরব মেলার চাঁদা সংগ্রহ ঘিরে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল সেটা করেননি। কুমারঘাটে গিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ কথা দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে। কারণ বর্তমান সরকারের গত আট বছরে সাম্প্রদায়িকতার বিনষ্ট, জাতি দাঙ্গা, বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক উস্কানি মূলক ঘটনা সংগঠিত করা হয়েছে। তিনি আরো বলেন, রাজ্যের শাসক দলের নেতা ও মন্ত্রিসভার সদস্যদের নেতৃত্বে উগ্র মৌলবাদী নেতাদের মধ্যে এ ধরনের কার্যকলাপের সংক্রমণ দিন দিন বাড়ছে।

 এতে করে শান্তি সম্প্রীতি বিনষ্ট হওয়ার পাশাপাশি আগামী দিন আরো কিছু ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হবে কিনা সেটা নিয়ে রাজ্যের মানুষ আতঙ্কিত হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, ফটিকরায়ের ঘটনা কোন নতুন নয়, এর আগে কদমতলা, রানীরবাজার, উদয়পুর, পানি সাগর সহ অন্যান্য জায়গায় সংঘটিত হয়েছে এ ধরনের ঘটনা। তিনি আরো বলেন সারা রাজ্য জুড়ে দুর্নীতি, দাঙ্গা হাঙ্গামা, জমির দালালি, নিগোসিয়েশনের মাফিয়া গিরি চলছে রাজ্যে। সবচেয়ে অবাক করার বিষয় হলো সেদিন ঘটনার সময় মুখ্যমন্ত্রী এই জেলায় ছিলেন। মুখ্যমন্ত্রী এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য