Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য চিড়িয়াখানায় ছড়িয়ে আছে প্লাস্টিক, মুখ খুললেন বিদেশী পর্যটক

চিড়িয়াখানায় ছড়িয়ে আছে প্লাস্টিক, মুখ খুললেন বিদেশী পর্যটক

চিড়িয়াখানায় ছড়িয়ে আছে প্লাস্টিক, মুখ খুললেন বিদেশী পর্যটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জানুয়ারি : সিপাহী জলা চিড়িয়াখানার ভেতরে প্লাস্টিক বর্জ্য পদার্থ এবং নোংরা আবর্জনার ছড়াছড়ি। মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমকে এই কথা জানান ইউরোপ মহাদেশের হল্যান্ডের এক দম্পতি। তারা সংবাদ মাধ্যমকে বলেন সিপাহীজলা চিড়িয়াখানা এমনিতে খুবই সুন্দর। চিড়িয়াখানার পরিবেশ একেবারেই স্নিগ্ধ শান্ত শীতল। মনোরম পরিবেশ। কোন ধরনের চিৎকার চেঁচামেচি নেই। শান্তির পরিবেশ। মনে হয় যেন এখানের পরিবেশটা পৃথিবীর মধ্যে খুব সুন্দর। চিড়িয়াখানার পশু পাখি গুলিও খুব সুন্দর। এক গাছ থেকে অন্য গাছে বানর দলের লাফালাফি দেখতে খুব সুন্দর। কিন্তু সিপাহীজলা চিড়িয়াখানার ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন নয়। প্লাস্টিক বোতল নোংরা আবর্জনায় ভর্তি।

চতুর্দিকে ছড়িয়ে রয়েছে প্লাস্টিক আবর্জনা। এই বিষয়টা দেখতে খুব বাজে লাগে। প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করে সিপাহী জলা চিড়িয়াখানাকে সুন্দর  করার জন্য মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমে জানালেন ইউরোপিয়ান  দেশের হলান্ডের সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত এক দম্পতি আলেস্ক এবং তার স্ত্রী। তারা আরো জানান ভারত বর্ষ খুবই সুন্দর, ভারতবর্ষের মানুষকে আমরা ভালোবাসি,  ভারতের মানুষ হৃদয়বান মানুষ। ভারতবর্ষের খাদ্য আমরা ভালোবাসি আবার আমরা ভারতবর্ষে আসবো। বিভিন্ন সময় প্লাস্টিক নিয়ে আঙ্গুল উঠলেও মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসন বিষয়টি এড়িয়ে গেছে। বাজারহাট, পর্যটনকেন্দ্র, রাস্তাঘাট সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিক। মাঝে মধ্যে অভিযোগ কানে আসলে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালাতে দেখা যায়। অথচ কার্যকরী পদক্ষেপ এর চরম অভাবের কারণে প্লাস্টিক ছাড়া অক্সিজেন নিতে পারছে না প্রশাসন। এটাই বারবার প্রমাণ হয় প্রশাসনের অপদার্থতায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha