বাড়িরাজ্যঅঙ্গনওয়াড়ি কেন্দ্রে অগ্নিকান্ড

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অগ্নিকান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি : দিন দুপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কক্ষ। ঘটনা মেলাঘর থানাধীন দশরথবাড়ি এডিসি ভিলেজের দশরথবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারটি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুনে ছাই হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ।

স্থানীয়রা এসে আগুন দেখতে পেয়ে নিভাতে সক্ষম হলেও সেন্টারের ভিতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা করতে পারেনি। পরে মেলাঘর ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য