Monday, August 10, 2026
বাড়ি রাজ্য আলপনা গ্রামে ষষ্ঠবারের মতো আলপনা এবং পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হবে

আলপনা গ্রামে ষষ্ঠবারের মতো আলপনা এবং পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হবে

আলপনা গ্রামে ষষ্ঠবারের মতো আলপনা এবং পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :আগামী ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী রাজধানীর লঙ্কামুড়া স্থিত আলপনা গ্রামে ষষ্ঠবারের মতো আলপনা এবং পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হবে। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হবে। ২০১৯ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কারণ আলপনা এবং পিঠে পুলি পুরনো ঐতিহ্য ও পরম্পরা। লঙ্কামুড়ায় এই পরম্পরা এখনো ধরে রেখেছে মানুষ।

তাই এই মেলাকে ঐতিহ্যের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার লঙ্কামুড়ার আলপনা গ্রাম পরিদর্শনে গিয়ে এই কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরো জানান মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠান হবে। সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি। মেয়রের সঙ্গে এদিন ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha