বাড়িরাজ্যহাইট বারে আটকে গেল পিকনিকের গাড়ি

হাইট বারে আটকে গেল পিকনিকের গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :হাইট বার মানছে না একাংশ গাড়ি চালক। যত্রতত্রভাবে পণ্য নিয়ে নদীর পাড় দিয়ে আগরতলা শহরে প্রবেশ করছে। সোমবার হাইট বার ক্রসিং করতে গিয়ে আটকে যায় এক পিকনিকের বাস। গাড়ির নম্বর টি আর ০৩ ১৩৯৫। ঘটনা ইন্দ্রনগর ব্রিজ বাঁধের  পাড় এলাকায়। প্রশাসন সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন বাঁধের উপর বসানো হচ্ছে হাইট বার। জেলা প্রশাসনের উদ্যোগে হাইট বার বসানো হচ্ছে।

যাতে করে নদীর পাড় অক্ষত থাকে। হাইট বার বসানো হলে বড় ধরনের কোন যানবাহন নদীর পাড় দিয়ে যেতে পারবে না। শহরের ইন্দ্রনগর এলাকায় সোমবার প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ে একটি পিকনিকের গাড়ি। তারপর রাস্তার মধ্যে গাড়িটি আটকে পড়ায় বহু যানবাহন ভিড় যায়। প্রশাসনিক নিয়ম কানুন না মেনে দীর্ঘদিন ধরে আগরতলা শহরের নদীর পাড় দিয়ে চলাচল করছে বহু গাড়ি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য