Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ৮ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

৮ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

৮ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :শান্তিরবাজার মহকুমায় ৮ নং জাতীয় সড়কে আবারও একটি দুর্ঘটনা ঘটল। সোমবার ভোর রাতে বীরচন্দ্র মনু লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি লরি গভীর খাদে পড়ে যায়। গাড়ির নম্বর WB 89 C 1197 । জানা যায়, বিলোনিয়ার একটি শপিং কমপ্লেক্সের বিভিন্ন সামগ্রী বোঝাই করে ট্রাকটি আগরতলা থেকে আসছিল।

প্রাথমিক অনুমান, চালকের অসাবধানতার কারণে ভোরবেলা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মনু মন পাথর থানার পুলিশ এবং শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।  দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আহত চালককে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত চালক বিনয় বিশ্বাস। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। চালকের শারীরিক অবস্থা, গাড়ির যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha