স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়েত্রিপুরার সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে বিতরণ করা হল শীতবস্ত্র। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন স্বামী বিবেকানন্দ যে কথা গুলি বলে গেছেন, সেই গুলি বর্তমান সময়েও প্রাসঙ্গিক।
যুব সমাজের কাছে অনুপ্রেরনা স্বামী বিবেকানন্দ। ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন বিভিন্ন সময় সমাজের জন্য কাজ করে থাকে। যা প্রশংসার দাবি রাখে। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে ত্রিপুরার সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন। নিজেদের কাজ ছাড়াও সমাজের স্বার্থে তারা সামাজিক কাজ করে যাচ্ছে। নিজের জন্য চিন্তা করার পাশাপাশি অন্যের জন্যও চিন্তা করতে হবে। ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন।

