Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যচাকরি দাবিতে আন্দোলন অব্যাহত রোগী পরিচারিকাদের

চাকরি দাবিতে আন্দোলন অব্যাহত রোগী পরিচারিকাদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জানুয়ারি : হাঁপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পরিচালিকা হিসাবে অস্থায়ীভাবে কাজ করতেন প্রায় দেড় শতাধিক কর্মী। কিন্তু গত দুই মাস আগে হাসপাতালের সিকিউরিটি দিয়ে মৌখিকভাবে তাদের চাকরি থেকে ছাঁটাই করে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের সংসারে রুজি-রুটির একমাত্র সম্বল ছিল হাসপাতালের এই কাজটি। গত দুই মাস আগে হাসপাতালের কাজ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। পুনরায় নিযুক্তির দাবি তুললে, তাদের দাবি মানেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

 অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে আবারো ছাটাই হয়ে যাওয়া মহিলারা হাসপাতালের সামনে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভের শামিল হয়। তাদের এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। মহিলা আন্দোলনকারীরা এদিন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন হাসপাতালের কাজ থেকে ছাটাই হওয়ার পর তারা আর্থিক দিক দিয়ে অনেকটাই বেকায়দায় পড়েছেন। তাদের সংসার প্রতিপালন করতে খুবই কষ্ট হচ্ছে। তাদের অভিযোগ দীর্ঘ অনেক বছর একটানা এই হাসপাতালে অস্থায়ীভাবে রোগীদের সেবা করার কাজ করে আসছিলেন, কিন্তু হঠাৎ তাদেরকে কেন এভাবে কাছ থেকে ছাটাই করা হলো। তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি সবাইকে আবার কাজের যোগদান করার ব্যবস্থা করতে, যতক্ষণ না পর্যন্ত তাদের কাজে ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। তারা এদিন আরো জানিয়েছেন প্রয়োজনে তারা আন্দোলন করে মৃত্যুবরণ করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য