বাড়িরাজ্যধর্মঘটের বিরুদ্ধে মাঠে নামলো অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউটার ফেডারেশন

ধর্মঘটের বিরুদ্ধে মাঠে নামলো অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউটার ফেডারেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মে :বুধবার মানুষের জীবন সংকটের মুখে ফেলে ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। একাধিক দাবিকে সামনে রেখে বুধবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। রাজ্যের কিছু ঔষধ বিক্রেতারাও এই ধর্মঘটকে সমর্থন করেছে। এইদিন রাজ্য জুড়ে সকাল থেকে বন্ধ সকল ঔষধের দোকান। রাজ্যের ঔষধ বিক্রেতারা জানান করোনার প্রকোপ চলাকালিন সময় অনলাইন মেডিসিন পরিষেবা চালু করা হয়।

 কিন্তু বর্তমানে করোনার প্রকোপ নেই। দেখা যাচ্ছে দাক্তারের প্রেসক্রিপশন নকল করে অনলাইনে নেশা সামগ্রী পৌঁছে যাচ্ছে যুব সমাজের কাছে। এই অনলাইন মেডিসিন পরিষেবার ফলে আর্থিক ভাবে ক্ষতির সন্মুখীন ঔষধ ব্যবসায়ী সহ এম.আর-রা। কারন এম.আর-রা ডাক্তারের কাছে গিয়ে নতুন নতুন মেডিসিনের বিষয়ে অবগত করে। দেখা যায় ডাক্তাররা সেই ঔষধ প্রেসক্রিপশন করার পর ক্রেতারা অনলাইনে বেশি টাকা ছাড়ের বিনিময়ে সরাসরি কোম্পানি থেকে সেই মেডিসিন নিয়ে আসছে। তাই তাদের দাবি অনলাইন মেডিসিন পরিষেবা বন্ধ করা হোক।

কিন্তু এরই মধ্যে ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে ময়দানে নামলো অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউটার ফেডারেশন। বুধবার বিভিন্ন জায়গায় দোকানপাট খোলার জন্য তারা আহ্বান জানান। পাশাপাশি ধর্মঘটের নিন্দা জানিয়ে বলেন, যারা ধর্মঘট ডেকেছে তারা মানুষের কথা চিন্তা করেনি। চার বছর আগে জন্ম হওয়া সংগঠন মানুষের কথা না ভেবে ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের ফলে মানুষের সমস্যা চরম আকার ধারণ করেছে। তাই সংগঠনের পক্ষ থেকে মাঠে নেমে বিভিন্ন ওষুধের কাছে আহ্বান করা হচ্ছে যাতে তারা দোকান খোলা রাখে। কারণ মানুষ সকাল থেকেই ঔষধ না পেয়ে এদিক-ওদিকে ছোটাছুটি করছে। মানুষের জীবন সংকটের মুখে ফেলে কোন অবস্থাতেই ধর্মঘট দাবি পূরণের রাস্তা নয় বলে অভিমত ব্যক্ত করেন সংগঠনের এক কর্মকর্তা। তিনি আরো জানিয়েছেন তাদের এই সংগঠনের পক্ষ থেকে এই ধর্মঘট ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামে বয়কট করা হয়েছে। তবে এদিন সকাল থেকে বিভিন্ন ঔষধের দোকানপাট বন্ধ থাকায় মানুষের যন্ত্রণা চরম আকার ধারণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য