Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যহেজামারার ঘটনার দোষ ঝাড়ল মথা, পাল্টা আঙ্গুল তুললেন, ঘটনাস্থল পরিদর্শনে গেলেন পুলিশ...

হেজামারার ঘটনার দোষ ঝাড়ল মথা, পাল্টা আঙ্গুল তুললেন, ঘটনাস্থল পরিদর্শনে গেলেন পুলিশ সুপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জানুয়ারি :  ৭ জানুয়ারি রাতের বেলা হেজামারায় আক্রান্ত হয়েছে দুই বিজেপি কর্মী। এই ঘটনা নিয়ে তিপরা মথার দিকেই আঙ্গুল উঠেছে। কিন্তু বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিপরা মথার মুখপাত্র রাজেশ্বর দেববর্মা। তিনি বলেন তিপরা মথা এবং দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ অশান্তির বিশ্বাসী নয় এবং এধরনের অশান্তির বিরোধী। হেজামারার ঘটনা পুরোপুরি অনাঙ্কিত ঘটনা। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায় তিপরা মথা। ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে চিন্তাভাবনা করার দরকার।

 এবং যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের প্রতি বার্তা দেন আগামী দিন যেন তারা এ ধরনের ঘটনা থেকে বিরত থাকে। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন গ্রামগঞ্জে গিয়ে শান্তির বাতাবরণ বজায় রাখতে সকলকে যাতে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। তিনি আরো বলেন, দলীয় কার্যালয়ে নির্মাণের কাজে এত রাতের বেলা সেখানে কেউ থাকার কথা নয়। পরিকল্পিতভাবে সেখানে জমায়েত হয়েছিল বলে ধারণা। এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে তিপরা মথার দিক থেকে আঙ্গুল সরিয়ে পালটা আঙ্গুল তুললেন রাজেশ্বর দেববর্মা। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন জেলা পুলিশ সুপার জানান পুলিশের সামনেই এই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ না থাকলে আরো বড় ঘটনা সংঘটিত হতো। পুলিশ সুপার নিজের মুখে স্বীকার করেছেন অভিযোগ তিপরা মথার দিকে। তিনি আরো জানিয়েছেন, পুলিশ স্বমুঠো মামলা নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও একটি মামলা হয়েছে। মামলার তালিকায় দশজনের নাম রয়েছে। খবর লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানান পুলিশ সুপার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য