Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে আন্দোলনে নামতে চলেছে প্রাক্তন জঙ্গিরা

সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে আন্দোলনে নামতে চলেছে প্রাক্তন জঙ্গিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি : সরকারের প্রশ্রয় এবং জামাই আদরের কারণে আবারো বৃহত্তর আন্দোলনের ডাক দিল প্রাক্তন জঙ্গি সংগঠন। কমলপুর মহাকুমা স্থিত শান্তির বাজারের ঘটনার জন্য সরকারকে এবং শরিক দলের নাক কান কাটা গেছে, সর্বস্বান্ত হয়ে মানুষ পথে বসেছে, এর রেশ কাটতে না কাটতেই এবার আন্দোলনের ডাক দিল জে.এ.সি, জে.এ.আর.সি এবং ডি.আর.এম.সি -র পক্ষ থেকে।

 সাংবাদিক সম্মেলন করে দাবি করেন ২০০৭ সালে আত্মসমর্পণকারী এই জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে তৎকালীন ত্রিপুরার বামফ্রন্ট সরকারের ৪৫ কোটি টাকার পুনর্বাসন প্রকল্পের প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছিলেন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জেএআরসি-র সহ-সভাপতি মনোজয় রিয়াং। তিনি বলেন সরকার পুনর্বাসন প্রকল্পের ৪৫ কোটি টাকার মধ্যে ২২ কোটি টাকা তাদের পুনর্বাসন প্রকল্পের জন্য সরকার বরাদ্দ করেছে। বাকি ২৩ কোটি টাকা সরকার বরাদ্দ করছে না।

এমনকি তাদের দাবি আত্মসমর্পণকারী জঙ্গিদের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা অবিলম্বে প্রত্যাহার করা। এ দাবিগুলি নিয়ে গত ২২ ডিসেম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছিল তারা। তখন প্রশাসনিক আধিকারিক তথা জনজাতি কল্যাণ দপ্তরের উপ অধিকার, মহকুমা শাসক এবং একজন ভিডিও গিয়ে তাদের আশ্বস্ত করেছিলেন ২৩ ডিসেম্বর তাদের সঙ্গে বৈঠকে বসবেন জনজাতি কল্যাণ দপ্তরের মধ্যে বিকাশ দেববর্মা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরের দিন অর্থাৎ ২৩ শে ডিসেম্বর মন্ত্রী সঙ্গে দেখা করতে গেলে দপ্তরের আধিকারিকরা জানান জরুরী কাজে তিনি বের হয়ে গেছেন। তারপর থেকে এখন পর্যন্ত মন্ত্রীর কাছ থেকে আর কোন ডাক পান নেই তারা। তাই তারা সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে আবারো আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে চলেছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে মন্ত্রী যদি তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি মীমাংসার পথ খুঁজে না বের করে তাহলে তারা ২২ জানুয়ারির পর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন। আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য