স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জানুয়ারি : জাতীয় যুব প্রকল্প ত্রিপুরা রাজ্য পরিষদ এবং পুথিবা কল্যাণ ও সাংস্কৃতিক সমাজের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয় মঙ্গলবার। এদিন রাজধানীর অভয়নগর স্থিত পুথিবা দেবতা বাড়িতে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে। বোম্বে সর্বোদয় ফ্রেন্ডশিপ সেন্টারের সহযোগিতায় গরীব দুঃস্থদের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে বক্তব্য রেখে বলেন জাতীয় যুব প্রকল্প ত্রিপুরা রাজ্য পরিষদ এবং পুথিবা কল্যাণ ও সাংস্কৃতিক সমাজের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন আমাদের দেশের স্বাধীনতার সত্তর থেকে ৭৫ বছর পরেও রাস্তায় মানুষকে ঘুমাতে হয়। শীতে কষ্ট পেতে হয়।
শীতকালে সকলকে এগিয়ে এসে কম্বল বিতরণ করতে হয়। কিন্তু, বর্তমানে দাঁড়িয়ে দেখা যায় চীন অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি মজবুত হয়ে গেছে। আমরা এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি। অথচ হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। সুতরাং বিষয়টি অত্যন্ত চিন্তার। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা শক্তিশালী ভারত গড়ে তুলতে হবে আগামী দিন। এর জন্য সকলের মিলে কাজ করতে হবে বলে জানান স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক।

