বাড়িরাজ্যআটক বাংলাদেশী নাগরিক

আটক বাংলাদেশী নাগরিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ জানুয়ারি :  রাজধানীর কৃষ্ণনগর এলাকার থেকে আটক এক বাংলাদেশী নাগরিক। সোমবার সকালে তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা সাথে সাথে পশ্চিম আগরতলা থানায় খবর দেয়। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু অসংলগ্নতা পায় সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে।

 তারপর তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর সে জানায় তার বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জে। নাম বাবুল মিয়া। সদর মহাকুমা পুলিশ আধিকারিক জানান ধৃত বাংলাদেশি নাগরিককে গোপন খবরের ভিত্তিতে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সে চাঁপাই নবাবগঞ্জ এলাকা থেকে এসেছে। কি কারনে সে ভারতে এসেছে সেটা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য