Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যদুর্গা বাড়িতে নবগ্রহ যজ্ঞ

দুর্গা বাড়িতে নবগ্রহ যজ্ঞ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি : মেডিকেল অস্ট্রলজি রিসার্চ ফ্যাকালিটির উদ্যোগে রবিবার আগরতলার দুর্গা বাড়িতে নবগ্রহ যজ্ঞের আয়োজন করা হয়। নবগ্রহ যজ্ঞে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়। তিনি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

মুখ্য সচেতক কল্যাণী রায় জানান, আজকে দিনভর গীতা যজ্ঞ সহ বিভিন্ন অনুষ্ঠান হবে। সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে, নবগ্রহ যজ্ঞ হলো হিন্দু জ্যোতিষ শাস্ত্র মতে নয়টি গ্রহের যথা সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর করে। শুভ ফল লাভের জন্য করা হয় এই যজ্ঞ। এই যজ্ঞ জীবনে সুখ শান্তি, সমৃদ্ধি, বাধা দূরীকরণ এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে বলে জানান মুখ্য সচেতক কল্যাণী রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য