Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসুপার ই.সি.বি.সি বিল্ডিং নির্মাণের জন্য ভূমি পূজন করলেন বিদ্যুৎ মন্ত্রী

সুপার ই.সি.বি.সি বিল্ডিং নির্মাণের জন্য ভূমি পূজন করলেন বিদ্যুৎ মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অধীন সুপার ই.সি.বি.সি বিল্ডিং নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠিত হয় শনিবার। রাজধানীর বনমালীপুর স্থিত বিদ্যুৎ নিগম অফিস কমপ্লেক্সে এই ইসিবিসি বিল্ডিং নির্মাণ করা হবে।

সেখানে এইদিনের ভূমি পুজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ভূমি পুজনের পর ফলক উন্মোচন করে ই.সি.বি.সি বিল্ডিং-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন অতিথিরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন সৌর শক্তি কোন সময় শেষ হবে না। বর্তমানে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ-এর জন্য নির্ভর করছে গ্যাসের উপর। একটা সময় গ্যাস শেষ হয়ে যাবে। তাই বর্তমানে সৌর শক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বহিঃরাজ্য থেকে বিদ্যুৎ ক্রয় করে আমদানি করার ফলে পরিবহণ ব্যয় বৃদ্ধি পেয়ে যায়। আর এই অতিরিক্ত অর্থ গ্রাহকদের দিতে হয়। কিন্তু নিজেদের বাড়িতে সৌর শক্তি ব্যবহার করলে এই অতিরিক্ত ব্যয় গ্রাহকদের প্রদান করতে হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য