Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যহাই সিকিউরিটি জোন থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

হাই সিকিউরিটি জোন থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ডিসেম্বর : শহরের হাই সিকিউরিটি জোন থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার। শিশুটিকে পুলিশ তুলে দিয়েছে তার মার কোলে। কোথা থেকে, কিভাবে উদ্ধার হয়েছে শিশুটি এবং চুরির অভিযোগ সত্য কিনা সে বিষয় নিয়ে মুখ খুলতে চাইলেন না পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। পুলিশের মুখ না খোলায় নানা জল্পনা থেকে যাচ্ছে শহরবাসীর মধ্যে।

উল্লেখ্য, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রাজধানীর প্রাণকেন্দ্র শিশু বিহার স্কুলের সামনে। কোলের সন্তান চুরি হয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন তার মা। আমতলী এলাকার বাসিন্দা দিপালী শীল, তার দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করার জন্য এসেছিলেন। বাড়িতে তার স্বামী অসুস্থ। অসুস্থ স্বামীর চিকিৎসা করানোর জন্য টাকার প্রয়োজন সেই কারণেই আর্থিক সহযোগিতার জন্য শহরে এসেছিলেন তিনি। শিশু বিহার স্কুলের সামনে একটি যাত্রীশেডে তার দুই সন্তানকে রেখে প্রাকৃতিক কাজ সারার জন্য গিয়েছিলেন বুধবার দুপুরে। ফিরে আসতেই দেখতে পান তার বড় ছেলে কান্না করছে। আর কোলের সন্তানকে একটি মহিলা নিয়ে চলে যায় একটি অটোতে করে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে তিনি চিনতে পারেননি। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারপর সব জায়গায় সিসি ক্যামেরার ফটোগ্রাফি অনুযায়ী অনুসন্ধান করে শিশুটিকে নির্ধারণ করতে সক্ষম হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ। তবে সচেতন মহলে মধ্যে প্রশ্ন হলো পুলিশের নীরব থাকার পেছনে আসলে রহস্য কি? তদন্ত নাকি রফাদফা?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য