Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসপ্তর্ষির বাড়িতে গেলেন বিরোধী দলনেতা

সপ্তর্ষির বাড়িতে গেলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর : উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃত্যু হওয়া ডাক্তারি পড়ুয়া ছাত্র সপ্তর্ষি দাসের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার পরিবার-পরিজনদের সঙ্গে সপ্তর্ষির বাড়িতে গিয়ে কথা বলেন মৃত সপ্তর্ষির মা-বাবার সাথে। ঘটনার সম্পর্কে অবগত হন।

তাদেরকে সমবেদনা জানান বিরোধী দলনেতা। পরে এক সাক্ষাৎকারে জিতেন্দ্র চৌধুরী জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। খবর পেয়ে তিনি সপ্তর্ষির বাড়িতে এসেছেন। কিন্তু সপ্তর্ষির মা-বাবাকে সান্তনা দেওয়ার কোন ভাষা নেই। সপ্তর্ষির মৃত্যু এই সমাজের জন্য বড় ক্ষতি। বিরোধী দলনেতা সপ্তর্ষির মা-বাবা সহ আত্বীয় পরিজনদের প্রতি সমবেদনা জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য