স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা বিধানসভা অধিবেশনে প্রথম জাতীয় সংগীত এবং বন্দেমাতরম গাওয়া প্রচলন করেছেন। দীর্ঘ কমিউনিস্ট শাসনে ত্রিপুরা রাজ্যের বিধানসভায় এগুলি কিছুই ছিল না বলে সংসদে দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে। সোমবার পার্লামেন্টে বন্দেমাতরম সংগীত নিয়ে আলোচনা পর্বে তিনি বলেন, ত্রিপুরায় দীর্ঘ সময় কমিউনিস্টের সরকার ছিল।
কিন্তু জানলে অবাক হবেন ত্রিপুরার বিধানসভা অধিবেশনে ‘জনগণমন এবং বন্দেমাতরম’ কোনটাই গাওয়া হতো না। আর জাতীয় পতাকা তো দূরের কথা! ত্রিপুরার ৩৫ বছরে কমিউনিস্ট রাজ্যে এমনভাবে বিধানসভা অধিবেশন হয়েছে বলে বিশ্লেষণ করলেন বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জাতীয় সংগীত এবং বন্দেমাতরম গাওয়া শুরু হয়েছে বিধানসভা অধিবেশনে।

