স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ডিসেম্বর : আসন্ন এডিসি নির্বাচনের আগেই হুমকির মুখে বিজেপি। দিকে দিকে আক্রান্ত। কার্যকরী পদক্ষেপের চরম অভাব। শরিক দলের উন্মাদ বাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়ে জীবন রক্ষা করতে হচ্ছে বিজেপি -র কর্মী সমর্থকদের। এরই মধ্যে আবারো অভিযোগ, বিজেপি-র সভা শুরু হওয়ার আগেই ভেঙে গুড়িয়ে দিল মঞ্চ, চেয়ার টেবিল থেকে শুরু করে পচারসজ্জা। কারা এই ঘটনা সংঘটিত করেছে তা নিয়ে স্পষ্ট কিছু বলার হিম্মত দেখালেন না শাসকদলের নেতারা।
এই ঘটনা সোমবার চড়িলাম বিধানসভা কেন্দ্রের সুতারমুড়া বাজারে। এদিন বিকেলে ছিল শাসক দলের এক কর্মসূচি। কর্মসূচি শুরু হওয়ার আগেই একদল যুবক এসে মঞ্চের উপর হামলা চালায়। ভেঙে গুড়িয়ে দেয় চেয়ার, টেবিল, মাইক থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। এবং দুর্বৃত্তদের তান্ডব দেখে ঘটনারস্হল থেকে পালিয়ে যায় শাসক দলের কর্মীরা। পরবর্তী সময় সভাস্থলে এসে দুঃখ প্রকাশ করলেন স্থানীয় নেতারা। তা জানান আগামী ১০ ডিসেম্বর আগরতলা শহরে বিজেপির একটি জনসমাবেশ রয়েছে। এই জনসমাবেশ ঘিরে বিভিন্ন জায়গায় কর্মসূচি করে কর্মী সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে। ১০ ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের আগরতলা মুখী হওয়ার জন্য আহ্বান করতে সভার আয়োজন করা হয়েছিল। সভা শুরু হওয়ার আগেই হামলা চালায় কিছু যুবক। এভাবে বিজেপির কর্মসূচি ঢুকতে পারবে না বলে জানান। পাশাপাশি দাবি করেন তিপরা মথার নেতৃত্ব চাইছে বিজেপির কোন কর্মী সমর্থক যাতে সেদিন আগরতলা মুখী হতে না পারে। কিন্তু তাদের বাধা অতিক্রম করে বিজেপি-র কর্মসূচিতে অংশ নেবে বলে জানান তিনি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের যাতে পুলিশ অবিলম্বে গ্রেপ্তার করে। খবর লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বলে খবর নেই।

