Tuesday, March 3, 2026
বাড়িরাজ্যছাত্র খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আরো এক

ছাত্র খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আরো এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর : ধর্মনগর মহকুমাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েতের খেরেংজুড়িতে আট বছর বয়সী স্কুল পড়ুয়াকে নৃশংসভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আরো এক অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। বর্তমানে তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে অভিযুক্ত। গত ২৪ নভেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিজয়া সিনহা ও তার একমাত্র পুত্র অমৃত সিনহার উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় একদল দুষ্কৃতিকারী।

পরে এলোপাতাড়ি দায়ের কোপে ঘটনাস্থলেই প্রাণ হারায় আট বছরের স্কুল পড়ুয়া শিশু অমৃত সিনহা এবং রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার মা বিজয়া সিনহা। সঙ্গে সঙ্গে বিজয় সিনহাকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় ৩৪/২৫ নম্বরে ও ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১)/১১৮(২)/৬১(২) ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে চুরাইবাড়ি থানার পুলিশ। তদন্তে নেমে প্রথমেই মদন গোপাল সিনহা নামের গোবিন্দপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে বেরিয়ে আসে আরও কিছু অজানা তথ্য। আর সেই সূত্র ধরেই নদীয়াপুর এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তাপস সিনহাকে (৩৮) গ্রেফতার করে সোমবার রাতে।ওসি দেবব্রত বিশ্বাস জানান, তাকে জিজ্ঞাসাবাদে একান্ডে জড়িত অন্যান্যদের শীঘ্রই জালে তোলা হবে বলে জানান। এদিকে এলাকাবাসী সূত্রে খবর এই নরকীয় ঘটনার পেছনে মূল মাস্টারমাইন্ড বিজয়া সিনহার স্বামী সহ তার পরিবার বলে দাবি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য