Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগ্রেফতার  চার জন সিপিআইএম কর্মীর বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

গ্রেফতার  চার জন সিপিআইএম কর্মীর বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর :  গ্রেফতার হয়েছে চার জন সিপিআইএম কর্মী সমর্থক। তাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, গত ১০ নভেম্বর আগরতলা শহরের সি আই টি ইউর যে সমাবেশ হয়েছিল তা দেখে বিজেপি এবং বিজেপি সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

পরে রাজধানীর অরুন্ধতী নগর, কবিরাজ টিলা সহ কয়েকটি এলাকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুরুত্ব পালন করা নেতৃত্বদের গ্রেপ্তার করে পুলিশ। শাসক দলের আগে থেকেই উদ্দেশ্য ছিল যাতে এই সমাবেশে কর্মীরা সঠিকভাবে জমায়েত করতে না পারে। এর জন্য স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন।

 পরবর্তী সময়ে ওরিয়েন্ট চৌমহনি এলাকায় সমাবেশ করা হয়। অথচ দেখা গেছে উদ্যোক্তাদের প্রত্যাশা পর্যন্ত ছাপিয়ে গেছে লোকসমাগম। তাই হতাশাগ্রস্ত হয়ে এবং জনবিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গা থেকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সক্রিয় নেতৃত্বদের গ্রেপ্তার করেছে। এর দ্বারা শাসক দল এবং সরকার স্পষ্ট করেছে এটা তাদের দুর্বলতার লক্ষণ। প্রশাসনকে কাজে লাগিয়ে এখন তারা এ ধরনের কার্যকলাপে নেমেছে। কিন্তু যারা গ্রেফতার হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করে বুঝা গেছে তারা মাথা নত করবে না। এমনটাই জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য