Thursday, February 5, 2026
বাড়িরাজ্যআমরা বাঙালীর গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

আমরা বাঙালীর গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : ধর্মনগর শহরে আমরা বাঙালী দলের পক্ষ থেকে চার ঘন্টার গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার। আমার বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, স্বাধীনতার রূপকার ও দেশভাগের বলি বাঙালী জাতিকে উচ্ছেদ করার জন্য যেমন প্রতিটি রাজ্যে রাজ্যে শুরু হয়েছে বাঙালী বিরোধী আন্দোলন। অপরদিকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বাঙালী স্বার্থ বিরোধী আইনের ফলে দিনের পর দিন বাঙালীদের সাংবিধানিক অধিকার খর্ব হয়ে চলেছে।

 আর এই সকল বাঙালী স্বার্থ বিরোধী আইনের মাধ্যমে বাঙালীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটি গভীর ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয় যে সকল বাংলার মনীষীরা দেশকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করার জন্য কলম ধরে ছিলেন এবং পরাধীন ভারতবর্ষে নবজাগরণের সৃষ্টি করেছিলেন তাদের বিভিন্ন কৌশলে অপমান করে চলেছে দেশের নেতৃত্ব। খোদ রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে পর্যন্ত চলছে বিভিন্ন ছলচাতুরি।

 বাঙালী জাতির মাতৃভাষাকে ধ্বংস করে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সর্বত্র। নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে মানুষের মাতৃভাষা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। অসমে রোহিঙ্গা ও ঘুসপেটিয়া বহিরাগত অপপ্রচার করে বাঙালীদের জমি জায়গা থেকে উচ্ছেদ করছে। শুধু অসমে নয় বিভিন্ন রাজ্যে রাজ্যে বাংলাদেশী অনুপ্রবেশকারী অপবাদ দিয়ে বাঙালীদের রুজি রোজগার কেড়ে নিয়ে ও শারীরিক মানসিক নির্যাতন করে জোর পূর্বক বাংলাদেশে পুশব্যাক করছে। এর তীব্র প্রতিবাদ জানায় আমরা বাঙালি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য