বাড়িরাজ্যজেলা ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান মেলা আগামীকাল

জেলা ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান মেলা আগামীকাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ নভেম্বর : জেলাভিত্তিক যুব উৎসব শুরু হবে ১৬ নভেম্বর। পশ্চিম জেলা ভিত্তিক এই যুব উৎসব অনুষ্ঠিত হবে সূর্য মনি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। যুব উৎসব উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সংসদ রাজিব ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল।

শনিবার সূর্যমনি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি আরো জানান, যুব উৎসবের সঙ্গে জেলাভিত্তিক বিজ্ঞান মেলার আয়োজন করা হবে। পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মডেল প্রদর্শন করবে। একই সাথে ১৬ নভেম্বর জেলা ভিত্তিক যুব উৎসব শুরু হওয়ার আগে একটি নেশা বিরোধী কর্মসূচি অঙ্গ হিসেবে সচেতন মূলক মিছিল সংঘটিত করা হবে। যুব উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে রবিবার। উপস্থিত থাকবেন শিল্পী হৃদ বসু,  কেশব দে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য