স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর :সাব্রুম মহকুমার অন্তর্গত সামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হয়। ঘটনা বিবরনে জানা যায়, সামসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিগত তিন থেকে চার বছর যাবত বিজ্ঞান বিষয় ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ভিত্তিক শিক্ষক নেই। একই সঙ্গে বিদ্যালয় ন্যূনতম ৭০ শতাংশ ছাত্রী পড়াশোনা করে। কিন্তু কোন শিক্ষিকা বিদ্যালয়ের নেই এবং চতুর্থ শ্রেণীর কোন কর্মী বিদ্যালয়ে নেই। যার কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝোলাতে বাধ্য হয়।
তারা বহুবার বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের নজরে এনেছে। অথচ নজর এড়িয়ে চলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ বলে অভিযোগ। বিদ্যালয় কর্তৃপক্ষের জানায়, বিদ্যালয়ে ৩৮৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭০ ভাগ ছাত্রী রয়েছে। তাদের কোন ধরনের সমস্যা হলে তারা মুখ খুলে বলার মত কোন সুযোগ নেই। কারণ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোন শিক্ষিকা নেই।
এমনকি বিদ্যালয়ে গত ছয় মাস ধরে বায়ু সাইন্স -এর কোন শিক্ষক নেই। আরো আশ্চর্যের বিষয় হল, গত ছয় বছর ধরে রাষ্ট্রবিজ্ঞানের কোন শিক্ষক বিদ্যালয় নেই। যার কারণে পড়াশোনা করা একেবারে ছাত্র-ছাত্রীদের জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী সময়ে আন্দোলন থামাতে না পেরে জেলা শিক্ষা আধিকারিক তড়িঘড়ি করে সাতচাদ শশী চন্দ্র পাড়া এসবি স্কুল থেকে জিটি শিক্ষক বাবুল দেবনাথকে শ্যামসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করা হয়। বদলির নির্দেশিকা জারি করেছেন জেলা শিক্ষা আধিকারিক ডি.কে দেববর্মা। আগামী ১২ নভেম্বর বাবুল দেবনাথ বিদ্যালয়ে জয়েনিং করবেন বলে জানা যায়। তারপর আন্দোলন প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, এই বিদ্যালয়ের সুনাম রয়েছে। পাশের হার মাধ্যমিকে প্রতিবছরে নজর কাড়ে সাব্রুম বাসীর। অথচ বিদ্যালয়ের পড়াশোনা কতটা নিম্নমানের সেটা উপলব্ধি করছে একমাত্র ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকারাই।

