স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :৯ নভেম্বর উত্তরাখন্ডের প্রতিষ্ঠা দিবস। দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় রাজ ভবনে। রবিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ ভবনে দিনটি পালন করা হয়। এইদিন রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ কর্মসুত্রে ত্রিপুরা রাজ্যে অবস্থানরত উত্তরাখণ্ডের বিভিন্ন অফিসার সহ সাধারণ মানুষ।
রাজ্যপাল এইদিন ত্রিপুরা রাজ্যে কর্মরত উত্তরাখণ্ডের অফিসারদের সংবর্ধনা জানান উত্তরীয় পড়িয়ে দিয়ে। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল জানান প্রতিটি রাজ্যের প্রতিষ্ঠা দিবসের দিনটি রাজভবনে পালন করা হয়। সেই অনুষ্ঠানে সংশ্লিষ্ট রাজ্যের বিষয়ে ঐ রাজ্যের নাগরিকদের তাদের রাজ্যের বিষয়ে অবগত করা হয়। উত্তরাখণ্ড দেব ভুমি হিসাবে পরিচিত। উত্তরাখণ্ডের একটা বিশেষত্ব রয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনে আইএএস অফিসারদের প্রশিক্ষণ সেন্টার রয়েছে। অনুরূপ ভাবে আইএফএস অফিসারদেরও প্রশিক্ষণ সেন্টার রয়েছে। উত্তরাখণ্ডে এমন একটি স্কুল রয়েছে যেখানে প্রতিটি রাজ্যের একজন করে পড়ুয়া রয়েছে।

