স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :উত্তম ভক্ত চৌমুহনীর গভীর জঙ্গল থেকে অবৈধ স-মিল ও জেনারেটর উদ্ধার করল বন কর্মীরা। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে চড়িলাম বনদপ্তরের অধিন জম্পুইজলা ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ বিজয় ঘোষ বন কর্মীদের নিয়ে উত্তম ভক্ত চৌমুহনি এলাকার গভীর জঙ্গলে হানা দেয়।
বন কর্মীদের এই অভিযানে উদ্ধার হয় একটি অবৈধ স-মিল ও একটি জেনারেটর। তবে বন কর্মীদের উপস্থিতি অনুমান করতে পেরে বনদস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময় বন কর্মীরা উদ্ধার হওয়া স-মিল ও জেনারেটর নিয়ে যায় বন দপ্তরের অফিসে। জম্পুইজলা ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ বিজয় ঘোষ এইদিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছেন। এইদিন একটি অবৈধ স-মিল ও একটি জেনারেটর উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

