স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :৯ বনমালীপুর ব্লক কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এইদিন ৯ বনমালীপুর ব্লক কংগ্রেসের নেতৃত্ব সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। মূলত ৯ বনমালীপুর বিধানসভা এলাকায় কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে এইদিনের বৈঠক করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ৩১ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসের সংগঠনকে সাজিয়ে তুলতে হবে।
এই সময়ের মধ্যে বুথ কমিটি ও বুথ লেভেল এজেন্ট ঠিক করতে হবে। আশিস সাহা এইদিন জানান সম্প্রতি দেখা গেছে বন্দে মাতরম সংগীতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারকে কলঙ্কিত করেছেন। অনুরূপ ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও মুখ্যমন্ত্রীর চেয়ারকে কলঙ্কিত করেছেন।

