স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর: পাল্টা অভিযোগ তুলে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করল পশ্চিম ত্রিপুরা জেলা অটো চালক সংঘ। মূলত শ্রমিকের উপর শারীরিক নির্যাতনের মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ন্যায় বিচারের দাবিতে এইদিন মামলা দায়ের করল পশ্চিম ত্রিপুরা জেলা অটো চালক সংঘ। মামলা করার আগে পশ্চিম আগরতলা থানায় ঘেরাও করেন সংগঠনের কর্মকর্তারা।
তারপর বিক্ষোভ প্রদর্শন চলে দীর্ঘক্ষণ। পরে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা জেলা অটো চালক সংঘের নেতৃত্ব এইদিন পশ্চিম থানায় গিয়ে মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের করার পর সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ২৭ অক্টোবর এক অটো চালকের বিরুদ্ধে সুজন বর্মণ নামে এক টমটম চালক আমতলী থানায় মামলা দায়ের করেছে। মিথ্যা কথা বলে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ন্যায় বিচারের দাবি জানিয়ে এইদিন পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

