বাড়িরাজ্যবিশ্ব স্টোক দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রার আয়োজন

বিশ্ব স্টোক দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর :২৯ অক্টোবর বিশ্ব স্টোক দিবস। এ উপলক্ষে আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের নিউরোলজি ও নিউরো সার্জারি বিভাগের পক্ষ থেকে এক সচেতনামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের নিউরোলজিস্ট আবির লাল নাথ।

তিনি বলেন ২৯ অক্টোবর বিশ্ব স্টোক দিবস। এবছরের থিম প্রতিটি মিনিট গণনা করে। অর্থাৎ  রোগীর শ্বাসকষ্ট হচ্ছে কিনা, রোগী উঠে দাঁড়াতে পারছে কিনা -সেসব বিষয়ের উপর ভিত্তি করে এই থিম রাখা হয়েছে। তিনি বলেন শারীরিকভাবে কোন অসুস্থতা হলে জিবি হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। সব ধরনের চিকিৎসা সুযোগ রয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য