Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবাজারে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বাজারে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : ইন্দ্রনগর নয়নীয়ামুড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম মিন্টু দেবনাথ। বয়স ৫৪ বছর। জানা যায়, মন্টু দেবনাথ হস্ত তাঁত ও কারু শিল্পের অফিসে ডি.আর.ডাব্লিও কর্মী হিসাবে কর্মরত ছিলেন। বুধবার ইন্দ্রনগর পুরাতন হস্ত তাঁত ও কারু শিল্পের অফিসে পিছন থেকে মণ্টু দেবনাথের মৃতদেহ উদ্ধার হয়। বুধবার সকালে তিনি বাজার করার জন্য বাড়ি থেকে বের হন।

পরবর্তী সময় ওনার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জিবি ফাঁড়ির পুলিস। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি ফাঁড়ির ওসি রাজীব বৈদ্য জানান ইন্দ্রনগর পুরাতন হস্ত তাঁত ও কারু শিল্পের অফিস চত্বরে মিন্টু দেবনাথ নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। তবে কেন সে আত্মহত্যা করেছে তা জানা যায় নি। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এদিকে পরিবারে বক্তব্য সকাল সাড়ে আটটা সময় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পরবর্তী সময় মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য