Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যনতুন তিনটি বৃদ্ধাশ্রমের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে  : মুখ্যমন্ত্রী

নতুন তিনটি বৃদ্ধাশ্রমের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে  : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ অক্টোবর : এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লাখ পতি দিদি তৈরির লক্ষ্যে সূচনা করা হলো সমৃদ্ধি অভিযান। শনিবার রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে সমৃদ্ধি অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে চলেছে। কারণ প্রধানমন্ত্রী বিকশিত ভারত ২০৪৭-এর ঘোষণা করেছেন। সেই মোতাবেক রাজ্য সরকারও বিকশিত ত্রিপুরা ২০৪৭ ঘোষণা করেছে।

 অনেক সময় সাধারন মানুষ বুঝতে পারে না, কি হচ্ছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে মহিলারা গাড়ি চালাচ্ছে। মহিলাদের আত্ম বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। মহিলারা বর্তমানে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋন নিচ্ছে। রাজ্য সরকার মহিলাদের কথা চিন্তা করে রাজ্যের ৮ টি জেলায় সখি ওয়ান স্টপ সেন্টার চালু করেছে। মহিলারা তাদের যে কোন সমস্যার জন্য এই সেন্টারে যেতে পারে। আগামী অর্থ বছরে রাজ্যের বিভিন্ন জেলায় আরও ১০ টি ওমেন ওয়ার্কিং হোস্টেল নির্মাণ করা হবে। তার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট ইতিমধ্যে ১১৪ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্যের ৮ জেলায় মোট ৯ টি মহিলা থানা চালু করা হয়েছে।

 জিবি হাসপাতাল চত্বরে মা ও শিশুদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হবে। তার কাজও শুরু হয়ে গেছে। নতুন তিনটি বৃদ্ধাশ্রমের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, অর্থ দপ্তরের সচিব, কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত সহ অন্যান্যরা। এইদিন অনুষ্ঠানে মহিলা স্বসহায়ক দলের সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য