স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ অক্টোবর : কমলপুর স্থিত শান্তিরবাজারে বনধ ঘিরে মানুষের যে সম্পত্তি নষ্ট হয়েছে তার জন্য ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহযোগিতা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যাদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ২৫ হাজার টাকা, যাদের মাঝারি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ১৫ হাজার টাকা এবং যাদের অল্পবিস্তরে ক্ষতি হয়েছে তাদের ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। এটা আগেই সামাজিক মাধ্যমে ষ্পষ্টীকরণ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এই ঘটনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সে নির্দেশের পর এবার ক্ষতিপূরণ ঘোষণা করল ধলাই জেলা প্রশাসন।

