বাড়িরাজ্যতিন বাংলাদেশী আটক

তিন বাংলাদেশী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর :   খোয়াই মহকুমার জিএবি চৌমুহনী থেকে তিন বাংলাদেশীকে আটক করে পুলিশ। ঘটনা রবিবার সন্ধ্যায়। সন্দেহজনকভাবে এই তিন বাংলাদেশীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশের কাছে খবর দেয়। সুভাষ পার্ক ফাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে তাদের নাম হৃদয় দাস, মিক্সন দাস এবং নিকিতা দাস। তাদের কাছ থেকে পুলিশ বাংলাদেশি টাকা সহ বাংলাদেশী চানাচুর এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য