Saturday, March 14, 2026
বাড়িরাজ্যপাষন্ড দাদুর ফাঁসির দাবি করল কংগ্রেস

পাষন্ড দাদুর ফাঁসির দাবি করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর :  ১১ অক্টোবর পানিসাগর বিধানসভার পদ্মবিল এলাকায় ১৪ মাসের শিশু হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার শিশুকন্যার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 এদিকে পদ্মবিল থেকে ফিরে এসে উওর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাইয়ের সঙ্গে দেখা করে এক ডেপুটেশনে প্রদান করেন তাঁরা। উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা আইনজীবী ইন্দ্রজিৎ পাল সহ অন্যান্যরা। জেলা কংগ্রেসের সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন অভিযুক্ত দাদু জয়নাল উদ্দিন শিশুটিকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার জন্য দাবি করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য