Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদশমীতে বখাটে যুবকদের আগুন নিয়ে খেলা

দশমীতে বখাটে যুবকদের আগুন নিয়ে খেলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ অক্টোবর :কয়েক দশকের ঐতিহ্য বহন করে আসছে আমবাসা মহকুমার বিভিন্ন পুজো সংস্থার দশমী। কিন্তু এই ছন্দে তার ব্যাঘাত ঘটে এবছর। শত শত ভক্তপ্রাণ মানুষ মায়ের আশীর্বাদ গ্রহণ করছিল তখন কয়েকজন বখাটে যুবক আগুনের লেলিহান ছুঁড়ে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে উঠে দর্শনার্থীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আধা সামরিক বাহিনীর সহযোগিতা নিতে হয়। তবে এই ঘটনা ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

যদি কোন ধরনের অঘটন ঘটতো তাহলে এর জবাব কে দিত? তবে আঙ্গুল উঠতে শুরু করেছে প্রশাসনের দিকে। প্রশাসন যদি আগে থেকে সতর্ক থাকত তাহলে এ ধরনের আগুন নিয়ে খেলা করার সুযোগ পেত না বখাটে যুবকরা। এখন দেখার বিষয় যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে আমবাসা থানার পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে কিনা?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য